রোজদিন ডেস্ক :
ভি ডি সতীশন আজ কেরলমের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর সহ বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। তিরুবন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামের এই বর্ণময় অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাঁদের শপথ বাক্য পাঠ করান। সতীশন সহ ২০ জন মন্ত্রীও আজ শপথ নিয়েছেন৷ দীর্ঘ এক দশক পর রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের ক্ষমতায় আসা নিয়ে কংগ্রেস মহলে রীতিমত খুশির জোয়ার।
এবারই প্রথম কেরলম বিধানসভায় তিন জন বিজেপি বিধায়কও আছেন।

Be the first to comment