উচ্চ শিক্ষায় অর্থ বাধা হবে না : মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক : 

উচ্চ শিক্ষায় অর্থ কোন বাধা হবে না। তবে তিনি চান রাজ্যের মেধা রাজ্যেই থাকুক।

আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা বলেন। আজ ধন ধান্য স্টেডিয়ামে তিনি স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তাদের৷ প্রকৃত শিক্ষা আহরণের কথা বলেন। আরও জানান, বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ প্রকল্প চালু হবে।

বিদ্যাসাগরের ভাবনা কে শ্রদ্ধা জানিয়ে নারী শিক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়াত প্রাক্তন দুই শিক্ষানুরাগী রাষ্ট্র পতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, আব্দুল কালামের কথা ও বলেন মুখ্যমন্ত্রী।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে বার্তা দেন তাঁরা এমন অর্থ গ্রহন করবেন না যাতে সাধারণ পরিবারগুলি অসুবিধা য় পড়েন।

অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পড়ুয়াদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*