আরো ১২

Spread the love
  1. আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক। বিকেল ৪টে নাগাদ দিল্লির সেবা তীর্থে হবে এই বৈঠক।
  2. বিদেশ সফর থেকে ফিরেই মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
  3. বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও তার প্রভাবে ভারতের অর্থনৈতিক অবস্থা ছাড়াও মন্ত্রিসভার রদবদল নিয়েও আলোচনা হতে পারে।
  4. সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
  5. বৃহস্পতিবার সকালে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী। দেখা করলেন সন্ন্যাসীদের সঙ্গে।
  6. বেলার দিকে হাওড়ার ডিএম অফিসে সারলেন প্রশাসনিক বৈঠক।
  7. আজ দুর্গাপুরেও রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। তারপর উড়ে যাবেন নয়াদিল্লি।
  8. শান্তিতেই চলছে ফলতার পুনর্নির্বাচন। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪২.৮৩ শতাংশ।
  9. ফলতায় মোতায়েন রয়েছে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে এক সেকশন করে কেন্দ্রীয় জওয়ান। রয়েছে ওয়েব কাস্টিংয়ের নজরদারি।
  10. ভোটের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ালেও ইভিএমে তাঁর নাম ও প্রতীক রয়ে গেছে। তবে তৃণমূলের কোনও এজেন্টকে আজ ফলতার কোনও বুথে দেখা যায়নি।
  11. ভোট পরবর্তী হিংসা মামলায় আগামী ৩০ জুন পর্যন্ত স্বস্তি তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের।
  12. আজ হকার উচ্ছেদের প্রতিবাদে শিয়ালদহে তৃণমূলের প্রতিবাদ, ধরনা। হাওড়া ও বালিগঞ্জে এখনও পর্যন্ত মেলেনি অনুমতি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*