পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। উপহার দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি।
  2. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি ভবনেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি।
  3. উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন।
  5. নয়াদিল্লিতে বঙ্গভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে তিনি যান দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় কার্যালয়ে।
  6. প্রশান্ত বর্মনকে নিয়ে বড় অভিযোগ করছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বলছেন, প্রশান্ত বর্মনরা বিডিও হয়ে লুঠপাঠ করেছেন পঞ্চায়েতের তিন স্তরেই। ২০১৬ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কিভাবে পাশ করলেন এরা?  ১৯ পেয়েও বিডিও হয়েছেন শুনেছি। ওই পরীক্ষায় গলদ ছিল। আমরা মুখ্যমন্ত্রীকে জানাব তদন্ত করার জন্যে।
  7. বিজেপি সমর্থক মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল মালদার পুখুরিয়া থানার পুলিশ। তবে শুধু বিজেপি সমর্থক মহিলাদেরই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ধৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
  8. দেবরাজ ও অদিতির সম্পত্তি নিয়ে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল আদালত। ১৯ জুনের মধ্যে দিতে হবে এই রিপোর্ট।
  9. বর্ধমানে আদালত চত্বরের পাঁচতলা প্রশাসনিক ভবনের লিফটে আচমকাই দু’জন আটকে পড়ায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের আদালত চত্বরে।
  10. বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের জামিন। যে কয়টি মামলা ছিল সব কয়টি মামলাতেই তাঁর জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত।
  11. শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠ্যাঙাপাড়া-কড়িয়াল এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক গৃহবধূ। গুরুতর আহত হয়েছেন তাঁর শিক্ষক স্বামী।
  12. জমি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় শুক্রবার সকালে কান্দিতে শান্তনু সিনহার বাড়িতে হানা দিলেন ইডি-র আধিকারিকরা।
  13. অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলার ক্লাব রুমে অধিবেশন করছেন তৃণমূল কাউন্সিলাররা। পুরসভার মাসিক অধিবেশন কক্ষে তালা থাকায় এই সিদ্ধান্ত।
  14. পাঞ্জাবের পাঠানকোটে ধৃত সন্দেহভাজন পাকিস্তানি চর। সন্দেহভাজন গুপ্তচরবৃত্তি চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ।
  15. সুইটি বিবি-সহ বীরভূমের যে সমস্ত পরিযায়ী শ্রমিক, বাংলাদেশে আটকে আছেন, তাঁদের অবিলম্বে দেশে ফেরাতে হবে। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের দেশে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*