ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, দোকানিকে হুমকি দুই প্রতিবেশী দেশ থেকে! 

Spread the love

রোজদিন ডেস্ক :

নির্বাচনী প্রচারে এসে ঝাড়্গ্রামে তাঁর দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। সাম্প্রতিক বিদেশ সফরেও সহাস্যে ঝালমুড়ির প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে তরুণ ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউ কে প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান থেকে ক্রমাগত হুমকি দিয়ে মেসেজ, এমন কি ভিডিও কলে অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি ও দেওয়া হচ্ছে। যা নিয়ে চরম আতঙ্কে আছেন বিক্রম ও তাঁর পরিবার।

প্রথম দিকে ফোনে আসা এই সব হুমকিকে তেমন গুরুত্ব দেন নি তাঁরা। কিন্তু ক্রমেই তা বেড়ে যাওয়ায় পুলিশে জানিয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে। দুই দেশ থেকে এই সব হুমকি আসছে বলে জেনেছে৷ নিরীহ ঝালমুড়ি বিক্রেতাকে কেন এমন প্রাণহানির হুমকি দেওয়া হচ্ছে, তা বুঝতে পারছেন না কেউই। এর জন্য সাদা পোশাকে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

খোদ প্রধানমন্ত্রী তাঁর হাতে বানানো ঝালমুড়ি খেয়ে প্রশংসা করায় বিক্রম রাতারাতি রীতিমত সেলিব্রিটি হয়ে যান। দোকানের বিক্রিও হু হু করে বাড়ে। কিন্তু এই হুমকি দৌরাত্ম্য তাঁদের আনন্দ কেড়ে নিয়েছে। এখন দিন কাটছে উদ্বেগ, আতঙ্কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*