পিয়ালী :
না খাউঙ্গা না খানে দুঙ্গা। নরেন্দ্র মোদি কে উদ্ধৃত করে বললেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। একথা সকলেরই জানা যে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরটি হলো একটি ঘুঘুর বাসা। বলা যায় দুর্নীতির আখড়া। তৃণমূল কংগ্রেসের আমলে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন। তারপর খাদ্যমন্ত্রী হন রথীন ঘোষ। অন্য একটি দুর্নীতিতে তাকেও তলব করে ইডি। এরই মধ্যে রাজ্যে পালা বদল হয়। নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসে। যদিও বিজেপি দলীয় নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী সকলেই একে বিজেপির সরকার না বলে জনতার সরকার আখ্যা দিতে চান।
এই জনতার সরকার ইতিমধ্যেই বেশ কিছু জনদরদী উন্নয়নমুখী কার্যকলাপ শুরু করেছে। রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া দৃঢ় ও দ্ব্যর্থহীন ভাষায় বললেন কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

অশোক বাবু বলেন কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার ও রাজ্যের শুভেন্দু অধিকারীর সরকার। উভয়ই কোন দুর্নীতির প্রসঙ্গে জিরো টলারেন্সে বিশ্বাসী। তাই আমি আমার জীবন দিয়ে দুর্নীতিকে আটকাবো। বিগত দিনে যা হয়েছে অর্থাৎ পূর্বতন সরকার যে দুর্নীতি করেছে তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য আমি সচেষ্ট থাকব, বলেন অশোক বাবু। আগের সরকারের খাদ্য দপ্তরে দুর্নীতি প্রসঙ্গে অশোক কীর্তনীয়া বলেন এনাফ ইজ এনাফ।
মন্ত্রী বিরক্ত হয়ে বলেন কোটি কোটি টাকার কেলেঙ্কারি। মৌচাকে ঢিল মেরেছি, আমার প্রাণহানি হতে পারে এমন আশংকার কথা ও জানান তিনি।
শুক্রবার ফ্রি স্কুল স্ট্রীটে খাদ্যভবনে সাংবাদিক সম্মেলন করে তার দৃঢ় বক্তব্য রাখেন অশোক কীর্তনীয়া।

Be the first to comment