- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। হিন্দিতে “বন্দে মাতরম” লেখা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি দৃষ্টিনন্দন প্রতিকৃতি তিনি প্রধানমন্ত্রী কে উপহার দেন।
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি ভবনেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেন।
- এনাফ ইজ এনাফ, মৌচাকে ঢিল মেরেছি, আমার প্রাণ সংশয় হতে পারে : অশোক কীর্তনিয়া
- অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন বিল্বদল ভট্টাচার্য।
- দেবরাজ ও অদিতির সম্পত্তি নিয়ে তদন্তের অগ্রগতি রিপোর্ট চাইল আদালত। ১৯ জুনের মধ্যে দিতে হবে এই রিপোর্ট।
- জমি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় শুক্রবার সকালে কান্দিতে শান্তনু সিনহার বাড়িতে হানা দিলেন ইডি-র আধিকারিকরা।
- সুইটি বিবি-সহ বীরভূমের যে সমস্ত পরিযায়ী শ্রমিক, বাংলাদেশে আটকে আছেন, তাঁদের অবিলম্বে দেশে ফেরাতে হবে। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের দেশে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
- পাঞ্জাবের পাঠানকোটে ধৃত সন্দেহভাজন পাকিস্তানি চর। সন্দেহভাজন গুপ্তচরবৃত্তি চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ।
- জবলপুরের এক আদালতে এসে আত্মসমর্পণ করলেন ত্বিষার স্বামী তথা আইনজীবী সমর্থ সিং।

Be the first to comment