রোজদিন ডেস্ক :
বিশিষ্ট আইনজীবী বিল্বদল ভট্টাচার্য রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন। চলতি সপ্তাহেই রাজদীপ মজুমদারকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছে রাজ্য। আজ বিল্বদল ভট্টাচার্যকে আরও একজন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হোল।
২০২৪ সাল অবধি তিনি কলকাতা উচ্চ আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল ছিলেন। প্রাক্তন সরকারের আমলে শিক্ষক দুর্নীতি মামলায় তিনি সিবিআই এর হয়ে জোরালো সওয়াল করেন। ওই আমলে তৎকালীন বিরোধী নেতা, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক মামলায় তিনি তাঁর আইনজীবী ছিলেন।
প্রবীণ এই আইনজীবীর নিয়োগে তাঁর সহকর্মী মহল খুশি।

Be the first to comment