রোজদিন ডেস্ক: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো আগামীকাল সকালে কলকাতা আসছেন। রাজ্যে পালাবদলের পর মার্কিন বিদেশ সচিবের এই সফর বিশেষ তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর আগে রাজ্যে মমতা ব্যানার্জি র নেতৃত্বে পরিবর্তনের সরকার ক্ষমতাসীন হওয়ার পর আমেরিকার আর এক প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন ও কলকাতা এসেছিলেন। চোদ্দ বছর আগে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসন অবসানের মূল কান্ডারি মমতা ব্যানার্জি র সঙ্গে দেখা করে বৈঠক করতে সাবেক মহাকরণে আসেন তিনি।
এবার আর এক পরিবর্তনের রূপকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি দেখা করবেন কিনা জানা যায় নি।
সূত্রের খবর, মার্কো রুবিয়ো কলকাতায় মাদার টেরেসার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানাবেন। ভিক্টোরিয়া স্মৃতি সৌধ পরিদর্শনে ও তাঁর যাওয়ার কথা৷
আগামী ২৬ মে দিল্লিতে কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা৷ কলকাতা থেকে আগ্রা,জয়পুর হয়ে তিনি দিল্লি যাবেন।
মধ্য প্রাচ্যে যুদ্ধের আবহে ভারত সহ বিভিন্ন দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। এই কঠিন সময়ে মার্কিন বিদেশ সচিবের কলকাতা সহ ভারত সফর গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment