বিজেপি র তৃণমূলিকরণ নয়: শমীক ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি র কোন ভাবে তৃণমূলীকরণ হবে না বলে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুক্রবার দৃঢ় ভাবে জানান। এইদিন দিল্লির বঙ্গ ভবনে আচমকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে টি এম সি বিধায়ক ঋতব্রত ব্যানার্জি র দেখা হয়। উভয়ে সৌজন্য বিনিময় করে কথা বলেন। একদা সিপি এম, পরে টি এম সি র এই বলিয়ে কইয়ে যুব নেতা গেরুয়া শিবিরে আসছেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়।
এই বিষয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, বিজেপি র কোন তৃণমূলীকরণ হবে না। সে যেই হোক। বিজেপি তার নিজের কর্মীদের নিয়েই আছে, থাকবে ও, টি এম সি র কারও জন্য তাঁদের দরজা এখন খোলা হচ্ছে না বলে স্পষ্ট বার্তা দেন।
অন্য সুত্রে প্রকাশ, প্রাক্তন শাসক তৃণমূলের রাজ্য পাট চলে যাওয়ায় দলে ডামাডোল দেখা দিয়েছে। অনেকেই দল ত্যাগে উৎসাহী। বিজেপি র দরজা বন্ধ থাকায় অনেকে তাঁদের সাবেক দল কংগ্রেসে ফিরতে আগ্রহী। অসমর্থিত খবরে প্রকাশ, ইতিমধ্যে বেশ কয়েকজন টি এম সি বিধায়ক, নেতা কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী র সঙ্গে দেখা ও করেছেন।

আর এক সূত্রে প্রকাশ, টি এম সি র একাধিক সাংসদ বিজেপি তে যেতে আগ্রহী, ধীরে সুস্থে তাদের দলে নিতে গেরুয়া শিবিরে ও আপত্তি নেই। মূলত নিজেদের সাংসদ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এই মনোভাব।
শরিক দলগুলির ওপর ভরসা করে সরকার চালানো বিজেপি র সাংসদ বাড়লে ই ভাল।
তবে পশ্চিম বঙ্গে এখন ই টি এম সি র কোন বিধায়ক কে তাঁরা নিতে চান না।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*