রোজদিন ডেস্ক: পুনর্বাসন ছাড়া কোন ভাবে উচ্ছেদ করা চলবে না। শুক্রবার শিয়ালদহে হকারদের বিশাল সমাবেশে এই ডাক দেওয়া হয়৷ রেলওয়ে হকার্স ইউনিয়ন সহ একাধিক হকার সংগঠন এই সমাবেশে অংশ নেন। সিটু নেতা অনাদি সাহু, অলকেশ দাস, গার্গী চ্যাটার্জি, দীপঙ্কর শীল, দেবাশিস দে প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
অনাদি সাহু বলেন, বিরোধী নেতা থাকার সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদের বিপক্ষে কথা বলতেন। এখন কেন বুলডোজার চলছে? রাতের অন্ধকারে হাওড়া, শিয়ালদায় হকারদের পসরা ধ্বংস করা হোল। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে মানুষ কেন হকারি করবেন?
সমাবেশে উপস্থিত বক্তারা হকারদের থেকে স্বল্প দামে খাবার সহ বিভিন্ন জিনিস কেনার উল্লেখ করেন। বলেন, ওঁরা না থাকলে সাধারণ মানুষের খরচ ও বাড়বে।
অলকেশ দাস দলমত নির্বিশেষে সব হকারদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই এর আহবান জানান।
সমাবেশে রেল হকারদের লাইসেন্স দেওয়ার দাবি জানানো হয়। প্রয়োজনে তাঁরা মুখ্যমন্ত্রী র কাছে যাবেন৷ না হলে দিল্লি গিয়ে দাবি আদায়ের চেষ্টা করবেন বলে জানান৷ সব ধরনের হকার দের লাইসেন্স দিয়ে জীবিকার ব্যবস্থা করতে তাঁরা দাবি জানান।

Be the first to comment