গরুকে জাতীয় পশু ঘোষণা করে সারা দেশে গোহত্যা নিষিদ্ধ হোক : প্রস্তাব আজমের শরিফের ধর্মগুরুর 

Spread the love

রোজদিন ডেস্ক :

গরুকে জাতীয় পশু ঘোষণা করে সারা দেশে গোহত্যা নিষিদ্ধ করার দাবি করলেন আজমের শরিফের ধর্মগুরু সৈয়দ সারওয়ার চিস্তি। শুক্রবার তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের কাছে গরুর ধর্মীয় গুরুত্ব আছে, যা মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা পাওয়ার উপযুক্ত।

রাজস্থানের বিশ্ব বিখ্যাত আজমের শরিফের ধর্মগুরু এই মর্মে অবিলম্বে সংদদের বিশেষ অধিবেশন ডাকার ও দাবি করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করে সারা দেশে গোহত্যা নিষিদ্ধ, কুরবানির জন্য গরু বিক্রি ও বন্ধ হোক। এই সম্পর্কে বিল আনলে কারা তার বিরোধিতা করে তা দেখা দরকার বলে মন্তব্য করেন।

এই সঙ্গে কিছু প্রস্তাব রাখেন ধর্মগুরু। বলেন, দুধ দেওয়া বন্ধ করলেই গরুদের রাস্তায় ছেড়ে দেওয়া চলবে না। এর বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে।

রাস্তা ঘাটে পরিত্যক্ত গরুরা প্লাস্টিক, আবর্জনা খেয়ে পেট ভরায়। এই ধরনের অবহেলা শাস্তি যোগ্য হোক। দেশে গরুর মাংস রফতানি বন্ধ করার ও তিনি আর্জি জানান।

আজমের শরিফের ধর্মগুরু আর ও বলেন, রাজনীতির উর্ধ্বে উঠে সকলের তা সমর্থন করা উচিত।।

তিনি গোহত্যার দায়ে মুসলমানদের পিটিয়ে মারা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক সম্মান রক্ষায় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

আগামী ২৮ মে বকরি ইদের আগে সারওয়ার চিস্তির এই বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিভিন্ন মহল মনে করেন।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে বিতর্কর মেঘ ঘনিয়ে উঠেছে।

কেন্দ্রে এক দশকের বেশি বিজেপি সরকার থাকলেও কেন গরুকে জাতীয় পশু ঘোষণা, গোহত্যা নিষিদ্ধ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*