আরো ১২

Spread the love
  1. দশদিনে এই নিয়ে তৃতীয়বার। শনিবার সারা দেশে আরও এক দফা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।
  2. কলকাতায় লিটার প্রতি পেট্রোল ৯৪ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৯৫ পয়সা করে বাড়ল। এর ফলে নতুন দাম হল যথাক্রমে ১১০টাকা ৬৪ পয়সা ও ৯৭ টাকা ২ পয়সা।
  3. রাজ্যে যে কোনও নিয়োগ প্রক্রিয়া একশো শতাংশ স্বচ্ছতার সঙ্গে করা হবে। শনিবার সকালে শিয়ালদহে একটি রোজগার মেলায় যোগ দিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. এবার থেকে ওএমআর শিটের কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  5. ওরাল বা ভাইবা পরীক্ষায় ধার্য নম্বর কমানো হবে, কারণ, ওখানে দুর্নীতির সম্ভাবনা বেশি থাকে৷ বললেন মুখ্যমন্ত্রী।
  6. হিলারি ক্লিনটনের প্রায় ১৪ বছর পর কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর সস্ত্রীক গেলেন তালতলার মাদার হাউজে। ঘণ্টাদুয়েক সেখানে কাটান তাঁরা।
  7. ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দুপুরে তাঁর দিল্লি যাওয়ার কথা।
  8. দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
  9. বিধাননগর পুরসভার ৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া গ্রেফতার। তিনি দেবরাজ ঘনিষ্ঠ বলেই পরিচিত।
  10. ক্রীড়ামন্ত্রীর নির্দেশে ভেঙে ফেলা হল যুবভারতীর গেটে বসানো মূর্তি।
  11. রাজ্যের গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিতে এবার আট দফা দাওয়াই ঘোষণা, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার।
  12. বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে আইনি জট কাটল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*