রাজ্যে জন গণনার বিজ্ঞপ্তি জারি

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে জন গণনার কাজ৷ কেন্দ্রের বর্তমান সরকারের আমলে এই প্রথম তা হবে। এই মর্মে গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে। কারা এর দায়িত্বে থাকবেন বিজ্ঞপ্তি তে তা জানানো হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন স্তরের পদস্থ আধিকারিক দের এর দায়িত্ব দিচ্ছে৷ সূত্রে র খবর, জেলা শাসক,বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, বি ডি ও সহ আধিকারিক রা এর দায়িত্বে থাকবেন। তাঁরা নিজের এলাকায় এই কাজ পরিচালনা, তদারকি করবেন।জনগণনা সংক্রান্ত অন্যান্য আধিকারিক, কর্মীদের নিয়োগের ক্ষমতা ও তাঁদের দেওয়া হয়েছে৷
এবার প্রথম ডিজিটাল জন গণনা হবে। এর জন্য ১১হাজার ৭১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী প্রতিটি বাড়ি গিয়ে জনগণনার দায়িত্ব প্রাপ্ত কর্মীরা তথ্য সংগ্রহ করেন৷
এবার নাগরিক রা ডিজিটাল পদ্ধতি তে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*