কেনিয়ায় আগুনে পুড়ে ১৬ ছাত্রী নিহত, আহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে একশ কুড়ি কি মি দূরে একটি মেয়েদের স্কুলে আগুন লেগে ১৬ জন ছাত্রী মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত র সংখ্যাও অনেক। বৃহস্পতিবার গিলগিলের উতুমিসি গার্লস স্কুলে ভয়াবহ আগুন লাগে। কিভাবে এই আগুন লাগল তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে। আটশো র বেশি পড়ুয়া সম্বলিত এই স্কুল টি কেনিয়া পুলিশের পৃষ্ঠ পোষকতায় সরকারি স্কুল। বেশির ভাগ ছাত্রী ই পুলিশের কন্যা। ভয়ঙ্কর এই আগুনের খবরে উৎকন্ঠিত, উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হন।
কেনিয়ার রাষ্ট্র পতি উইলিয়াম রুটো এই মর্মান্তিক অগ্নিকান্ডে
নিহতদের পরিবার কে গভীর সমবেদনা জনিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*