রোজদিন ডেস্ক: প্রতিবেশী বাংলাদেশে কয়েকশো শিশুর ইবোলায় মৃত্যু র খবরে কঠোর সতর্কতা জারি করল ঝাড়খণ্ড। রাজ্যের সাঁওতাল পরগণা সীমান্তে এই মর্মে উচ্চ পর্যায়ের সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝাড়খন্ডের স্বাস্থ্য মন্ত্রী ইরফান আনসারি রাঁচির সদর হাসপাতাল, রিমস কে ইবোলার চিকিৎসা র জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্তের পাকুড়, সাহেব গঞ্জে বিশেষ নজরদারি ও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবোলার মত কোন উপসর্গ দেখা গেলেই দ্রুত চিকিৎসা র ওপর গুরুত্ব দিচ্ছে ঝাড়খণ্ড সরকার।

Be the first to comment