বধূ মৃত্যু মামলা, মধ্য প্রদেশে প্রাক্তন বিচারপতি কে আটক সি বি আই এর

Spread the love

রোজদিন ডেস্ক: মধ্যপ্রদেশের ভোপালে বধূ মৃত্যু মামলায় প্রাক্তন বিচারপতি গিরিবালা সিং কে আটক করলো সি বি আই।
গত ১২ মে ৩৩ বছর বয়সী অভিনেতা তথা মডেল ত্বিষা শর্মার আত্মহত্যা নিয়ে দেশব্যাপী তোলপাড় উঠেছে।মাত্র পাঁচ মাস আগে তাঁর বিয়ে হয়। পণের দাবিতে নির্যাতনের ফলে তিনি আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। হাই প্রোফাইল এই মামলায় প্রথমে সিট গঠন করা হলেও রাজ্য সরকারের সুপারিশে সি বি আই এর তদন্ত ভার নিয়েছে। ত্বিষার শাশুড়ি গিরিবালা সিং প্রাক্তন জেলা বিচারপতি। তাঁকে বৃহস্পতিবার সি বি আই আটক করেছে। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর তাঁর স্বামী সমর্থ সিং ও সি বি আই হেফাজতে। এটি হত্যা না আত্মহত্যা সি বি আই তদন্ত করছে। ত্বিষা আত্মহত্যা করলেও তার নেপথ্যে কোন প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখছে সি বি আই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*