হকার উচ্ছেদ, প্রতিরোধ গড়তে সক্রিয় বামপন্থীরা

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে রেল হকার, হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্রিয় হচ্ছেন বামপন্থীরা। শুক্রবার একযোগে রাজ্যের দশ টির বেশি স্টেশনে রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদে নামবেন বলে সূত্রে র খবর।। এই আশঙ্কায় প্রতিরোধে নামবেন রেল হকারদের সংগঠন ও। সম্প্রতি বেশ কয়েকটি স্টেশনে প্রবল জন বিক্ষোভে হকার উচ্ছেদ স্থগিত রেখেছেন রেল কর্তৃপক্ষ। উপযুক্ত পুনর্বাসন ছাড়া তাঁরা কিছুতেই সরবেন না বলে জানিয়ে দিয়েছেন। সোদপুর সহ একাধিক রেল স্টেশনে রাত পাহারা দিচ্ছেন তাঁরা। পাশে আছেন গার্গী চ্যাটার্জি, কলতান দাশগুপ্ত প্রমুখ বাম নেতা৷
যেভাবে রেল হকার উচ্ছেদে কর্তৃপক্ষ আক্রমণাত্মক ভূমিকা নিয়েছেন,কতদিন তা ঠেকিয়ে রাখা যাবে এই নিয়ে চিন্তিত তাঁরা। এই সবের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*