দশে দশ

Spread the love
  1. আগামী ২২ জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরেই ফের পশ্চিমবঙ্গ রাজ্য লটারিকে ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।
  2. আজ শুক্রবার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দনেই শায়িত থাকবেন ‘ভূতের ভবিষ্যৎ’-এর  পরিচালক অনীক দত্ত।
  3. বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে আলিপুর আদালতে ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ১১টি মামলার নথি পেশ করা হয়েছে। ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, অগ্নিসংযোগ, মারধর এবং হুমকির মতো একাধিক গুরুতর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
  4. ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ বঙ্গনগর–২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ইসরাফিল চকদারকে বুধবার রাতে হাসিমনগরের গঁডরা গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক ইসরাফিলের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
  5. আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হলেন তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহরায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সিকান্দার সাউ ওরফে টুনটুন।
  6. আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়বৃষ্টির দাপট থাকবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এখানে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের পর কলকাতাতেও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সতর্কতা রয়েছে।
  7. প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশের হামিরপুর। ঝড়ের দাপটে বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ সেতু ভেঙে ছয় জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। সেতুর ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
  8. গঙ্গায় স্নান করতে নেমে ডুব দিয়ে তলিয়ে গেলেন এক মহিলা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড়ের বিকে পাল জগন্নাথ ঘাটে।
  9. মধ্যপ্রদেশের ভোপালে বধূ মৃত্যু মামলায় প্রাক্তন বিচারপতি গিরিবালা সিং-কে আটক করলো সিবিআই।
  10. পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে নাটকীয়ভাবে বিস্ফোরণ ঘটে জেফ বেজোস-এর সংস্থা ‘ব্লু অরিজিন’-এর নিউ গ্লেন রকেটে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*