- রাজ্যে শুরু হচ্ছে জনগণনার কাজ। এই উপলক্ষে আজ নবান্ন সভাঘরে বিশেষ বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- বৈঠকে থাকবেন জেলাশাসক ও জনগণনার সঙ্গে যুক্ত কর্মী, অফিসাররা।
- আজ শুক্রবার থেকে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার-এর ফর্ম ফিলআপ শুরু। জুন মাস থেকেই মিলবে তিন হাজার টাকা।
- অনলাইন, অফলাইন, দুই পদ্ধতিতেই করা যাবে আবেদন। তারপর হবে যাচাইকরণ।
- একুশ সালে ভোট পরবর্তী হিংসায় উসকানি দিয়ে পোস্ট, কলকাতা হাইকোর্টে আপাতত চার সপ্তাহের স্বস্তি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।
- আজ বিকেলে কেওড়াতলা মহাশশ্মানে পরিচালক অনীক দত্তের শেষকৃত্য।
- সকাল থেকে শায়িত রয়েছে নন্দনে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।
- স্বাক্ষরে অমিল, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ তৃণমূলের চার বিধায়কের বাড়িতে সিআইডির টিম। নেওয়া হল তথ্য।
- পুরনিয়োগ দুর্নীতিতে আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। জেল থেকেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের।
- রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিদেশেও তুমুল উৎসাহ তৈরি হয়েছে। লন্ডন, সিঙ্গাপুর থেকেও ফোন আসছে। এমনই দাবি করলেন পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ।
- আর রাস্তা, ঘাটে নোংরা, আবর্জনা। আসছে স্বচ্ছ অ্যাপ। হতে পারে জরিমানাও। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- উত্তরপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে ৫ শ্রমিক নিহত।

Be the first to comment