রোজদিন ডেস্ক :
ঘন্টাখানেকের দুর্যোগে তছনছ হয়ে যাওয়া রাজ্যে প্রাণ হারালেন সাত জন। সন্ধ্যায় এই ঘটনায় ব্যথিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি পরিবার প্রতি ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার দুর্গত এলাকায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ করছে। আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে তাঁদের চিকিৎসার সব ভার গ্রহণ করছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোন মৃত্যু টাকা দিয়ে ক্ষতিপূরণ করা যায় না৷ কিন্তু এই দুঃসময়ে স্বজনহারাদের পাশে দাঁড়ানোর জন্য এই আর্থিক সহায়তা।
আজ বাবুঘাট এলাকায় আম কুড়োতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন প্রাণ হারান, এই ছাড়া উত্তর দিনাজপুরে বাজ পড়ে দুই কিশোর প্রাণ হারায়, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া তেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানান মুখ্যমন্ত্রী। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দুর্গত এলাকার পরিস্থিতি মোকাবিলায় নজরদারি করছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আসন্ন দুর্যোগের মরসুমে যেসব জায়গায় বড় বিপর্যয়ের আশঙ্কা আছে, তা খতিয়ে দেখে আগাম সুরক্ষার ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment