মঙ্গলবার ধর্মতলায় মমতার সভার অনুমতি মিলবে কি সন্দিহান তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী মঙ্গলবার ২ জুন ধর্মতলায় প্রতিবাদ সভা করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ওইদিন ধর্মতলার রানি রাসমণি রোডে ধরনা-অবস্থানে বসছেন বলে ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে খবর, তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ওইদিন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তবে ওই কর্মসূচির জন্য অনুমোদন মিলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। দলীয় সূত্রে খবর, ধর্মতলার কর্মসূচির জন্য কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। তবে সেই অনুমতি মিলবে কি না, তা নিয়ে সন্দিহান নেতারা। তবে সবুজ সঙ্কেত না মিললেও কর্মসূচির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*