অন্নপূর্ণার ভান্ডার আবেদন পত্র সরলীকরণের আর্জিতে মুখ্যমন্ত্রী কে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যে চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার এর ফর্ম সরলীকরনের আর্জিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিয়েছেন। উল্লেখ্য,
প্রাক্তন সরকারের মহিলাদের জন্য জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তাঁরা ক্ষমতায় এলে দ্বিগুণ করা হবে বলে প্রচার করেছিল বিজেপি।। ক্ষমতায় এসে নতুন সরকার অন্নপূর্ণা ভান্ডার চালু করার সিদ্ধান্ত ও নিয়েছে। কিন্তু এর জন্য যে ১২ পাতার ফর্ম পূরণ করতে হবে তা নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে।
মুখ্যমন্ত্রী কে লেখা চিঠি তে এই প্রকল্প চালু করার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি ধন্যবাদ জানিয়েছেন। এই সঙ্গে প্রকল্পের সুবিধা পেতে ১২ পাতার ফর্ম সরলীকরনের আর্জি জানান তিনি
শুভঙ্কর সরকার বলেন, এই ফর্ম পূরণ করতে নানা সংশয়, জটিলতা দেখা দিচ্ছে। তা সরলীকরণ হলে মহিলাদের তা পূরণে সুবিধা হবে।
প্রসঙ্গত, ১২ পাতার এই ফর্মে আবেদনকারী মহিলার পারিবারিক বিশদ তথ্য চাওয়া হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ বিরোধী রা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ও এর প্রতিবাদ করেছেন।
সিপিএম ও পরোক্ষ ভাবে বুঝিয়ে দিচ্ছে, এত তথ্য র ভারাক্রান্ত ফর্ম পূরণ সোজা ব্যাপার না।
কেন এত বিশদে পারিবারিক তথ্য সরকার চেয়েছে, তা নিয়ে বহু মহিলাও ক্ষুব্ধ।
সরকারের অবশ্য সাফ কথা, সব দিক যাচাই করে আর্থিক ভাবে দুর্বল মহিলাদের ই মাসে ৩হাজার টাকা দেওয়া হবে। তিনি এই সরকারি অনুদান পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা প্রয়োজন।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এত কড়াকড়ি না থাকায় বহু ধনী পরিবারের মহিলারা ও এর সুযোগ নিতেন৷ এবার তা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*