বিধানসভায় সই বিতর্কে অভিষেক ব্যানার্জিকে নোটিশ দিল সিআইডি, সোমবার ভবানী ভবনে তলব

Spread the love

রোজদিন ডেস্ক :

বিধানসভায় বিরোধী নেতার সপক্ষে তৃণমূল বিধায়কদের সই বিতর্কের জেরে এবার দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে নোটিশ ধরাল সিআইডি। আজ প্রথমে তাঁর “শান্তিনিকেতন” বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন তাঁরা। অভিষেক ব্যানার্জি সেখানে থাকেন না বলে ওখানকার এক কর্মী তাঁদের জানান৷

অন্যদিকে প্রথমে কুণাল ঘোষের বাড়ি ও পরে বেলেঘাটায় দলের নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি। কালিঘটের বাড়ি ফিরে অভিষেক ব্যানার্জি জানিয়ে দেন, তাঁর সঙ্গে দেখা করতে হলে এখানে আসতে হবে। এর কিছুক্ষণ পর সিআইডি-র আধিকারিকরা সেখানে পৌঁছে যান, ও তাঁর হাতেই নোটিশ দেন।

আগামী সোমবার দুপুর ১২ টায় তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় দৃশ্যত ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জি এর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তেজের সঙ্গে বলেন, তিনি বিজেপির কাছে মাথা নত করবেন না। এই লড়াই জারি থাকবে। এর আগেও একাধিক বার ইডি র তলবে তিনি গেছেন। ওঁরা যা জানতে চান, বলেছেন।

আজ সিআইডি একটা নোটিশ নিয়ে এসেছেন, তিনি তা নিয়েছেন। তখনও পড়েন নি। এই নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলবেন। তাঁর কিছু লুকানোর নেই। কোথাও সহযোগিতর জন্য ডাকলে যাবেন বলে জানিয়ে দেন।

অভিষেক ব্যানার্জি আরও জানান, যাঁরা ক্ষমতার অপব্যবহার করেন, তাঁরা বেশি দিন ক্ষমতায় টেকে না। অশান্তির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, বিধানসভায় শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা করার বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির বৈঠকে ৭০ জন বিধায়ক স্বাক্ষর করেছিলেন।

সেখানে কয়েকজনের সই মিলছে না বলে বিধানসভার প্রধান সচিব পুলিশে জানান৷ ইতিমধ্যে দুই বিধায়ক নয়না ব্যানার্জি ও কুণাল ঘোষের বাড়ি এই নিয়ে সিআইডি আধিকারিকরা গেছিলেন। আজ ও অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে ফের তাঁরা কুণাল ঘোষের বাড়ি গেছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*