ক্লাব ঘরে উদ্ধার ত্রাণ সামগ্রী, নবদ্বীপে গ্রেফতার তৃণমূল পুর প্রধান

Spread the love

রোজদিন ডেস্ক :

নবদ্বীপের এক্কটি ক্লাব ঘরে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতের এই ঘটনায় পুরসভার চেয়ারম্যান কে গ্রেফতার করেছে পুলিশ। ওই ক্লাব ঘরের প্রায় ১০ টি ঘরে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করা ছিল। আজ ধৃত পুর প্রধান বিমান কৃষ্ণ সাহাকে আদালতে তোলা হবে।

গতকাল রাতে এই ঘটনার খবর ছড়াতেই বিজেপি সমর্থকরা সহ বহু সাধারণ মানুষ ও ভিড় জমান। যা নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠি চার্জও করতে হয়।

বিজেপির স্থানীয় নেতা শঙ্কর দেবনাথ ও সোমা মুখার্জি বলেন, দীর্ঘদিন ধরেই এই ক্লাবে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করার অভিযোগ আসছিল। তৃণমূল নেতৃত্বাধীন পুরসভার চেয়ারম্যান এর তত্বাবধানে এই সব মজুত করা হোত। এই ছাড়া বস্তায় টাকা আছে বলেও তাঁদের অভিযোগ।

সব কিছুই প্রকাশ্যে আনার জন্য তাঁরা দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*