রোজদিন ডেস্ক :
সোনারপুরে প্রবল জনরোষের মুখে পড়া তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি সেখান থেকে ফিরেই সোজা এক বেসরকারি হাসপাতালে যান। একটু পর সেখানে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর মা লতা ব্যানার্জি সহ আরও অনেকে। দৃশ্যত বিধ্বস্ত অভিষেক ব্যানার্জিকে হুইল চেয়ারে করে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। থমথমে মুখে ছিলেন মমতা ব্যানার্জি-সহ উপস্থিত অন্যরাও। ছিলেন শোভনদেব চ্যাটার্জি, ডেরেক ওব্রায়েন, কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ। আজ যেভাবে সোনারপুরে অভিষেক ব্যানার্জির ওপর হামলা হয়, তা নিয়ে আগেই সমাজমাধ্যমে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
জনরোষে নজিরবিহীনভাবে আক্রান্ত অভিষেক ব্যানার্জিকে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার পর বেরিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। থমথমে মুখে জানান, তাঁরা অন্যত্র অভিষেককে নিয়ে যাচ্ছেন। এখানে চিকিৎসা হচ্ছে না। ওপর (পড়ুন বিজেপি!) থেকে চিকিৎসা না করতে বলা হয়েছে। অভিষেক ব্যানার্জিকে হুইল চেয়ারে করেই বার করা হয়।
হাসপাতাল সূত্রে প্রকাশ, চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে গুরুতর কিছু পাননি। তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই।
উল্লেখ্য, সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে উত্তেজিত জনতা ডিম, ঢিল ছোঁড়েন, চড়, থাপ্পড়ও মারেন, তাঁর জামা ছিঁড়ে যায়।
চিকিৎসকদের মতে, ওঁকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। সূত্রের খবর, ই এম বাইপাসের নামী হাসপাতাল থেকে তাঁকে দক্ষিণ কলকাতার এক বিখ্যাত নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

Be the first to comment