“শাসকরাই হল হত্যাকারী- এটা বিজেপির লজ্জা!” : মমতা ব্যানার্জি

Spread the love

প্রতিবেদন : ভোট পরবর্তী হিংসায় মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে সোনারপুরে একদল দূষ্কৃতীর হাতে আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে জুতো, ডিম ছোঁড়া হয়। বাদ যায়নি ইট, পাটকেলও। বাধ্য হয়ে তাঁকে হেলমেট পরিয়ে এলাকা থেকে বের করেন তাঁর নিরাপত্তারক্ষীরা। ক্ষুব্ধ মানুষ তেড়ে যান তাঁর দিকে। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এক পোস্টে তিনি লেখেন, “শাসকরাই হল হত্যাকারী- এটা বিজেপির লজ্জা!” এই লেখার সঙ্গে তিনি সোনারপুরের ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*