আইন হাতে নেবেন না, আর্জি বিজেপি নেতাদের 

Spread the love

রোজদিন ডেস্ক :

তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির ওপর হামলায় উদ্বিগ্ন রাজ্য বিজেপি নেতৃত্ব আমজনতাকে নিজের হাতে আইন তুলে না নিতে আর্জি জানিয়েছেন। যদিও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ একে জনতার স্বতঃস্ফূর্ত জনরোষ বলেই মনে করেন। তবে এই ভাবে হেনস্থা করা তাঁরা সমর্থন করেন না।

শমীক ভট্টাচার্য আরও বলেন, বিজেপি ক্ষমতায় এসেছে বলেই তৃণমূলের নেতারা এখনও অক্ষত আছেন। অন্য কোন দল থাকলে কথা বলার সুযোগ ও পেতেন না।

মানুষকে হিংসার পথ ছেড়ে শান্তিতে থাকার জন্য তিনি আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*