চোট গুরুতর নয়, অভিষেককে ভর্তি নিতে নারাজ বেসরকারি হাসপাতাল

Spread the love

রোজদিন ডেস্ক :  আঘাত গুরুতর নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তির দরকার নেই। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের পর মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালও জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে গুরুতর কোনও আঘাত নেই। বুকে ছড়ে যাওয়ার দাগ থাকলেও তা বিশেষ কিছু নয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওযুধ দেওয়া হয়েছে। ফলে তাঁকে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। এর আগে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালও একই কথা বলেছিল। তবে তৃণমূলের তরফে অবশ্য চিকিৎসা না করার অভিযোগ তোলা হয়েছে। দলের তরফে কুণাল ঘোষ বলেন, ওই হাসপাতালের আইটিইউ-তে ভর্তি করানো হয়েছে অভিষেককে। কিন্তু এই হাসপাতালের উপরেও প্রশাসনের তরফে চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপির নির্দেশেই এমনটা করা হচ্ছে। যদিও হাসপাতালের তরফে চাপের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদের নিরাপত্তা আরও বাড়নো হল। সূত্রের খবর, তার জন্য এক্স ক্যাটেগরি সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে। যদিও এ সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*