সোনারপুরে অভিষেকের ওপর হামলায় গ্রেফতার চার, আটক আরও

Spread the love

প্রতিবেদন: শনিবার বিকেলে ভোট পরবর্তী হিংসায় মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে সোনারপুরে একদল দূষ্কৃতীর হামলার শিকার হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর তৃণমূলের তরফে এখনও পর্যন্ত অবশ্য কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। কিন্তু ঘটনার স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নেমেছে সোনারপুর থানা। সর্বশেষ খবর, ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা ও বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিয়ো ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছে বলেই পুলিশের দাবি। এ ছাড়া আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, তল্লাশি চলছে, গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে। ধৃতদের সকলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, পথ অবরোধ, গালিগালাজ, ইচ্ছাকৃত আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এদিকে হামলার পর অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত তাঁর কালীঘাটের বাড়িতেই রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*