রাজ্যে একদিনে টি এম সি র তিন প্রাক্তন বিধায়ক, একাধিক নেতা গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক: রবিবার বিভিন্ন অভিযোগে তৃণমূলের তিন প্রাক্তন বিধায়ক গ্রেফতার হলেন। এই ছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় ওই দলের একাধিক নেতা, কাউন্সিলর ও ধরা পড়লেন পুলিশের হাতে।
সাংসদ অভিষেক ব্যানার্জি র ওপর হামলার প্রতিবাদে পুলিশের সঙ্গে বচসা, গা জোয়ারির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা।
এই ছাড়া দুর্নীতির অভিযোগে দুই প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জি ও খোকন দাস কে পুলিশ গ্রেফতার করেছে।
পূর্বস্থলি র প্রাক্তন বিধায়ক তপন চ্যাটার্জি র হেফাজত থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী মিলেছে।
অন্যদিকে ২০২১, সালের ভোট পরবর্তী হিংসা য় জড়িত থাকার অভিযোগে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস কে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ছাড়া রবিবার বিভিন্ন ঘটনা য় একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*