তালিকায় নেই রূপোলি জগতের তারকারা, বিস্মিত বিভিন্ন মহল

Spread the love

রোজদিন ডেস্ক
তের জন পূর্ণ মন্ত্রী সহ আজ বিজেপি সরকারের পঁয়ত্রিশ জন মন্ত্রী শপথ নিলেন। যদিও
এই তালিকায় রূপোলি জগতের কোন বিধায়ক প্রতিনিধি না থাকায় বিস্মিত বিভিন্ন মহল।
রাজ্যে বিজেপির উত্থান পর্বের আগে থেকেই দলে রীতিমত সক্রিয় ছিলেন রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলিরা। এসেছেন পাপিয়া অধিকারী ও। এবার তিনজনই বিধায়ক হয়েছেন। তাঁদের মধ্যে টালিগঞ্জ কেন্দ্রে প্রাক্তন দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাসকে পরাজিত করেছেন নামী অভিনেত্রী পাপিয়া অধিকারী।
রুপোলি জগতের বিজেপি প্রতিনিধিদের মধ্যে রুদ্রনীল ঘোষ অত্যন্ত সক্রিয় ছিলেন। সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ সরকারের বিরুদ্ধে বহু কবিতা লিখেছেন তিনি, যা জনপ্রিয় তার তুঙ্গে ওঠে। রুদ্রনীল নিজেও জনপ্রিয় অভিনেতা। সক্রিয় ভাবে বিজেপি করায় অভিনয় জগতেও বহু ক্ষেত্রে ব্রাত্য ছিলেন তিনি। যা নিয়ে বহু সময় আক্ষেপ করতে দেখা যায় তাঁকে। অত্যন্ত প্রতিভাবান অভিনেতা হওয়া সত্বেও তাঁর প্রাপ্য সম্মান না মেলায় অনেকে ক্ষুব্ধ, দুঃখিত হলেও প্রকাশ্যে মুখ খুলতেন না।
এবার অনেকেই ভেবেছিলেন নতুন মন্ত্রিসভায় তিনি থাকবেন।
রূপা গসঙ্গুলিও দীর্ঘদিন সক্রিয় ভাবে বিজেপির সঙ্গে যুক্ত। ছিলেন দলের রাজ্য সভানেত্রীও। তবে মাঝে বেশ কিছুদিন তাঁকে দলে তেমন সক্রিয় দেখা যায় নি।
আজ নয়া মন্ত্রিসভায় রুপোলি জগতের এই তারকাদের মধ্যে বিশেষ ভাবে রুদ্রনীল ঘোষের নাম না থাকায় বিভিন্ন মহল বিস্মিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*