এখনও পুরো সুস্থ নয়, সিআইডি হাজিরায় আজ যাচ্ছেন না অভিষেক

Spread the love

প্রতিবেদন: বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে তৃণমূল বিধায়কদের সই করা একটি চিঠি দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই চিঠিতে নাকি অনেক বিধায়কই সই করেননি। একাধিক সই জাল করা হয়েছে। এই অভিযোগের তদন্তে নেমে এরই মধ্যে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের বাড়িতে হানা দিয়েছে সিআইডির টিম। সেই তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজে সেই চিঠি গ্রহণ করেন। কিন্তু আজ সোমবার তিনি সিআইডি দফতরে যাচ্ছেন না। কারণ, হিসেবে তিনি জানিয়ে দিয়েছেন যে তাঁর চিকিৎসা চলছে৷ তিনি এখন যাওয়ার মতো সুস্থ নয়। সোনারপুরে শনিবারের হামলার জেরে এখনও তাঁর শারীরিক অবস্থা বেশ কাহিল। চোয়ালে ব্যথা, সারা গায়ে কালশিটে দাগ। সেই কারণে সোমবার সিআইডি তলবে সাড়া দিয়ে ভবানীভবন যাচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, সেকথা জানিয়ে তিনি নতুন করে সময় চেয়েছেন সিআইডির কাছে। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা, নিরীক্ষা বাকি রয়েছে। তারপরই তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*