- রাজ্য বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ, সোমবার শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। সবমিলিয়ে গঠিত হল ৪১ জনের মন্ত্রিসভা।
- লোকভবনে মন্ত্রীদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি।
- উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর- সহ রাজ্য বিজেপি নেতৃত্ব ও অন্যান্য মন্ত্রীরা।
- নবীন, প্রবীণ, জেলাওয়াড়ি থেকে জাতিগত ভারসাম্য বজায় রেখে গঠিত হল মন্ত্রিসভা, খুশি সবমহলই।
- সূত্রের খবর, আজই মন্ত্রীদের দফতর বন্টন করতে পারেন মুখ্যমন্ত্রী।
- ১৩ জন পূর্ণমন্ত্রীর তালিকায় জায়গা পেলেন তাপস রায়, স্বপন দাসগুপ্ত, শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়রা।
- জল্পনা থাকলেও তালিকায় নেই রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারীর টলিপাড়ার বিশিষ্টরা।
- আজ বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের চারটি সংগঠনকে নিয়ে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- আজ থেকে রাজ্য জুড়ে চালু হয়ে গেল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, খুশি প্রমীলাবাহিনী।
- এখনও পুরো সুস্থ নয়, আজ সোমবার সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আগামী ৩ জুুন বুধবার থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডার-এর টাকা।
- আগামীকাল মঙ্গলবার ধর্মতলার রানি রাসমনি রোডে তৃণমূলের প্রতিবাদ সভা, নেতৃত্ব দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment