আজ থেকে স্কুলে স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম, চালু মাদ্রাসাতেও

Spread the love

প্রতিবেদন: গরমের ছুটি শেষ করে আজ সোমবার থেকে ফের খুলে গেল রাজ্যের স্কুল ও মাদ্রাসা। আর আজ থেকে চালু হয়ে গেল নতুন নিয়ম। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আজ থেকে স্কুলের প্রার্থনা সঙ্গীতে বাধ্যতামূলকভাবে গাওয়া শুরর হল বন্দে মাতরম গানটি। নির্দেশ মেনে পড়ুয়াদের সঙ্গে এই গান দিয়েই পঠন-পাঠন শুরু করলেন। শিক্ষক, শিক্ষিকারা। শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, শুধু প্রথম দুটি স্তবক নয়, বন্দে মাতরম গানটির পুরোটাই গাইতে হবে। পুরো গান গাইতে সময় লাগে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড। এর সঙ্গে থাকছে জাতীয় সঙ্গীত জনগণমন। তার জন্য বরাদ্দ আরও ৫২ সেকেন্ড। অনেক স্কুলে আবার নিজস্ব প্রার্থনা সঙ্গীতও রয়েছে। সব মিলিয়ে সকালের প্রার্থনা পর্বের সময়সীমা বাড়ছে। তবে অনেক ছাত্রছাত্রীই এখনও পুরো গান মুখস্থ করতে পারেনি। সেই কারণে প্রথম কয়েকদিন বিভিন্ন স্কুলে মোবাইল বা সাউন্ড সিস্টেমে গান চালিয়ে তার সঙ্গে গাইবার ব্যবস্থা করা হয়েছে। শুধু স্কুল নয়, রাজ্যের মাদ্রাসাগুলিতেও একই নির্দেশ কার্যকর করা হয়েছে। সোমবার থেকে মাদ্রাসাগুলিও খুলেছে। সেখানে প্রার্থনার সময় বন্দে মাতরম গাইবার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*