আরও পুরুষের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, দাবি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রাক্তন সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে আজ ফের দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু মুর্শিদাবাদেই প্রচুর পুরুষের নামে এই টাকা তোলা হোত। আজ নবান্নে এমন বেশ কয়েকজন উপভোক্তার নাম ও বলেন তিনি। বলেন, তাঁরা কাউকে ছাড়বেন না। শুধু তাই না, এক পরিবারের পুরুষ মহিলা মিলিয়ে লক্ষ্মীর ভান্ডারে পনেরটি অ্যাকাউন্টে টাকা জমার হদিশও মিলেছে। এই সব খুঁজে বার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বলেন, অনুপ্রবেশকারী সহ বহু পুরুষ, ভূয়ো উপভোক্তারাও টাকা নিচ্ছিলেন। আরও অনেক এমন হদিশ মিলছে। সরকারের কোটি কোটি টাকা এই ভাবে নয়ছয় হয়েছে বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*