সই বিতর্কে নালিশ করেন দুই বিধায়কই, মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

তৃণমূল এর দুই বিধায়কের অভিযোগ এর প্রেক্ষিতে সিআইডি তদন্ত করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দাবি করেন। বলেন, দুই টিএমসি বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহা এই বিষয়ে নালিশ জানালে অধ্যক্ষর নির্দেশে পুলিশে অভিযোগ দায়ের হয়। এই বিষয়ে ডিআইজি সিআইডি র নেতৃত্বে সিট গঠন করা হয়েছে।

টিএমসি কে তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এত বড় দুর্নীতিগ্রস্ত একটা দল, নিজের দলের বিধায়কদের স্বাক্ষরও জাল করা হয়েছে।

বিরোধী নেতা হিসাবে শোভনদেব চ্যাটার্জির নাম প্রস্তাবকদের মধ্যে তের জনই সই করেননি। তা জাল করা হয়।  তৃণমূলকে প্রতিষ্ঠিত চোর বলে তিনি তোপ দাগেন।

এই প্রতারণা, সই জাল নিয়ে পুলিশ, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজ তৃণমূল শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জিকে সিআইডি তলব করলেও তিনি যাননি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কে যাবেন কে যাবেন না সেটা তাঁদের ব্যাপার। তবে সই জাল আইনত অপরাধ।

এই খবর পাওয়া মাত্র তৃণমূল নেতৃত্ব দুই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে। বিধানসভার অধ্যক্ষকে তা জানিয়েও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দল বিরোধী কাজের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হোল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পরাজিত হয়েও তৃণমূলের চুরির অভ্যাস যায় নি। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিশানা করে তিনি বলেন, ” সব চোরেদের পাঠশালা / কালিঘাটের টালির চালা!

অভিষেক ব্যানার্জিকে একটি আঞ্চলিক দলের নেতা বলেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ওঁর স্বাক্ষর করা ৭০ জনের প্রস্তাব পাঠানো হয়।  এই নিয়ে বিজেপি কিছু করেনি, টিএমসি-র দুই বিধায়কই এই নিয়ে নালিশ জানান। যা নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*