১০টা

Spread the love
  1. মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার বিকেলে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আসেন ইউ মিন। সেখানেই দ্রৌপদীর সঙ্গে দেখা করেন তিনি।
  2. মঙ্গলবার সরকারি কর্মচারি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ মাসের অর্থাৎ জুনের ছয় বা সাত তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করবে রাজ্য সরকার।
  3. ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার স্থায়ী পদে নিয়োগ করা হবে। সরকারি কর্মচারী সংগঠনের সাথে ডিএ সংক্রান্ত মিটিং-এ  কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4.  তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূলকে ভাঙা যাবে না।
  5. অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় সোমবার হাইকোর্টে কলকাতা পৌরনিগমের নোটিস খারিজের আবেদন জানান।
  6. তৃণমূলের অনেক নেতাই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
  7. অর্জুন সিং বলেন, দল আর সরকার যা দায়িত্ব দেবে, তা পালন করতে হবে। মন্ত্রী হওয়ার পর প্রথম কাজ কী হবে, সেটা দলই ঠিক করবে।
  8. সোমবার পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার কামারহাটি গ্রামে তৃণমূলের পার্টি অফিস থেকে মোট ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  9. মারপিট ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা সুদীপ্ত ভাণ্ডারি। তিনি গোপগন্তার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্না ভাণ্ডারির স্বামী।
  10. ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল এই কাউন্সিলর সুশান্ত ঘোষ-এর বিরুদ্ধে এবার দায়ের হল এফআইআর। ব্যবসায়ীদের তরফে করা অভিযোগের ভিত্তিতে তোলাবাজি-সহ একাধিক ধারায় FIR দায়ের করেছে আনন্দপুর থানা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*