২০ জুন প্রধানমন্ত্রী আসছেন!!

Spread the love

রোজদিন ডেস্ক :

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন! ওই দিন রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য বিজেপি। পরদিন ২১ জুন রাজ্যে যোগ দিবস পালন করতে প্রধানমন্ত্রীর আসা কার্যত নিশ্চিত। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বের ইচ্ছা, প্রধানমন্ত্রী ২০ জুন আসুন। আপাতত তা নিশ্চিত না হলেও প্রধানমন্ত্রী কে ওইদিন আসার জন্য তৎপরতা চলছে বলে জানা যায়।

২১ জুন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে। কলকাতার প্রাণ কেন্দ্র রেড রোড ও সংলগ্ন এলাকায় তা হওয়ার কথা।

আগের দিন পশ্চিমবঙ্গ দিবস পালনে ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে তা অন্য মাত্রা যোগ করবে বলে বিজেপি রাজ্য নেতৃত্ব মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*