অবৈধ নির্মাণকে চ্যালেঞ্জ, আদালতে অভিষেকের বাবা-মা

Spread the love

প্রতিবেদন: বাড়ির বৈধতার প্রশ্নে কলকাতা পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি সম্পূর্ণ নিয়ম মেনে বৈধ ভাবেই নির্মিত। বৈধ ভাবে নির্মিত বাড়িতে অবৈধ নির্মাণের নোটিস দিয়েছে পুরসভা। আগামী বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় আদালতে নোটিস খারিজের আর্জিও জানানো হয়েছে। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে অভিষেকের একাধিক বাড়ির ঠিকানায় নোটিস পাঠানো হয়েছিল। নোটিশ পাওয়ার পর আইনজীবী মারফত তার উত্তর দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়ে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*