তৃণমূলের ভাঙ্গন দেখে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বললেন, দ্যাখ কেমন লাগে!

Spread the love

পিয়ালী :

একসময় কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় নেই। সরকার থেকে তৃণমূল কংগ্রেস বিদায় নেওয়ার পর দলে দেখা দিয়েছে বিরাট ভাঙ্গন। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দ্যাখ কেমন লাগে।

পরে বিস্তারিতভাবে তিনি বলেন বর্তমানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা যেভাবে দলের বিরুদ্ধে গেছেন এবং তৃণমূল কংগ্রেস দলের বিধায়কদের নিয়ে মিটিং করেছেন তা মহারাষ্ট্র মডেলকেই মনে করিয়ে দেয়।

শুভঙ্কর বাবু অবশ্য সাংবাদিকদের বলেন আমরা দল ভাঙানোয় নেই কিন্তু আরএসএস বিজেপি বিরোধী যে কোন মানুষ বা নেতৃত্ব যদি আমাদের দলে আসতে চান তাহলে স্বাগত।

দুই জুন ২০২৬ মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন।

মূলত হকার উচ্ছেদকে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলন। শহর সৌন্দর্যায়ন বা বিউটিফিকেশন এর নামে যে লক্ষ লক্ষ সাধারণ মানুষের পেটের ভাত মারা যাচ্ছে এ কথা উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন বিরোধী দলনেতা থাকার সময় শুভেন্দু অধিকারী, হকারদের পক্ষে কথা বলেছিলেন তাহলে মুখ্যমন্ত্রী হয়ে এইভাবে বুলডোজার চালানো হচ্ছে কেন? শুভঙ্করবাবু বলেন রাস্তা পরিষ্কার হোক এটা আমরা চাই। কিন্তু সঠিক পুনর্বাসন দেওয়া হোক। আর এই বুলডোজার রাজের বিরুদ্ধে আমরা। আগামী ১০ জুন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লোক ভবন বা রাজভবন পর্যন্ত হকার উচ্ছেদের প্রতিবাদে এবং তাদের সঠিক পুনর্বাসন দেওয়ার দাবিতে, মিছিল করবে প্রদেশ কংগ্রেস জানালেন শুভঙ্কর সরকার।

হকারদের স্বার্থে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর পাশাপাশি এসআইআর-এ এখনো যেসব মানুষ আইনি জটিলতার মধ্যে অথবা নানা কারণে যাদের নাম ওঠেনি, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন শুভঙ্কর বাবু।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*