- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ জুন ফের বাংলায় আসছেন। তারকেশ্বর প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যেহেতু শ্রাবণী মেলা সামনে, তাই এবারে বাবা তারকনাথের পবিত্র ভূমি এই তারকেশ্বরে শ্রাবণ মাসে যেসব পুণ্যার্থীরা আসেন, তাঁদের জন্য বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফে। তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব।”
- সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা। কলেজের ইউনিয়ন রুম থেকে দুই ব্যাগ ভর্তি উইয়ে খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্রনেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।
- তীব্র গরমে, সকালে স্কুলের পরামর্শ সরকারের।২ সপ্তাহের জন্য সকালে স্কুল করার পরামর্শ।ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই এই পরামর্শ বিধি কার্যকর করতে ডিআই-দের নির্দেশ শিক্ষা দফতরের।
- যুবভারতীতে মেসিকাণ্ডে শতদ্রুর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে পুলিশের সমন, ৫ জুনের মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ।
- প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন সাধারণ বাসিন্দারা। উঠল ‘চোর চোর’ স্লোগান। ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- বাড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে রয়েছে প্রচুর ত্রাণসামগ্রী। এমনই খবর রয়েছে পুলিশের কাছে। বাড়ির পিছনের দরজা দিয়ে বেরতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে যান প্রাক্তন বিধায়ক।
- তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২৬ দিন পরে বেরিয়ে গণপিটুনি হোক বা চোরপিটুনি, যা-ই খেলেন, তার পরে বললেন জনগণ নিরাপত্তা দেবে। জনগণ যাঁকে নিরাপত্তা দেবে, তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমাকে তো ‘চোর, চোর‘ স্লোগান শুনতে হচ্ছে না।’
- ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দীপক রায়কে গ্রেফতার করল ময়নাগুরি থানার পুলিশ। ময়নাগুরির সাপ্টিবাড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত এই তৃনমূল নেতা।
- রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের পারমুন্ডা এলাকায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। মৃতদের নাম কৃষ্ণ মণ্ডল (১৪) ও দীপ বিশ্বাস (১৪)।

Be the first to comment