দশে দশ

Spread the love
  1. আজ বিজেপি সরকারের মন্ত্রিসভার বৈঠক। নজর রয়েছে দফতর বণ্টনের দিকে। আজই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে সরাসরি পৌঁছনো চালু হবে।
  2. তোলাবাজি-সহ একাধিক অভিযোগে কলকাতা পৌরনিগমের ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎকে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে তোলা হবে।
  3. কুলতলি থানার গোদাবর এলাকা থেকে ১৮ জন বাংলাদেশিকে আটক করল কুলতলি থানার পুলিশ। সেই দলে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা এবং ৬ জন বাচ্চা রয়েছে।
  4. কুলতলি ব্লকের জলাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর জলাবেড়িয়া গ্রামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে ত্রাণ সামগ্রী কুক্ষিগত করার অভিযোগ। নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা কার্তিক সর্দারকে।
  5. এবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। মুচিপাড়া থানার পুলিশের তল্লাশি চলার সময়েই এই আগ্নেয়াস্ত্রের খোঁজ মিলেছে বলে জানা যাচ্ছে।
  6. কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় গুরুতর আহত হলেন এক মৎস্যজীবী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কুলতলির বেনিফেলি ব্লকে। জানা গিয়েছে, জখম মৎস্যজীবীর নাম গোপাল নস্কর।
  7. রাজ্যে আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর।
  8. নদিয়ার কৃষ্ণনগর-২ ব্লকে ১৭৩ জন ‘পুরুষ লক্ষ্মী’-র হদিশ পাওয়া গিয়েছে। প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকায় এই ১৭৩ জন ‘পুরুষ লক্ষ্মী’ এই সুবিধে পাচ্ছিলেন বলে অভিযোগ। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পোর্টালে নির্দিষ্ট আইডি থেকে লগ ইন করে এই বেনিয়ম করা হয়েছে। অভিযোগ, বিডিও অফিসের কর্মী ভোলা শীল এই কাজটি করেছেন। তাঁকে শো-কজ় করেছেন কৃষ্ণনগর-২ ব্লকের বিডিও।
  9. মেসিকাণ্ডে আরও চাপ বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। ৫ জুন অরূপকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেলা ১২টার মধ্যে তাঁকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
  10. পাটনার মুসাল্লাপুর এলাকায় খান স্যরের কোচিং সেন্টারের সামনে চলল গুলি। মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*