ইস্তফা দিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও

Spread the love

রোজদিন ডেস্ক : গত কয়েকদিন ধরে কলকাতা পুরসভায় টালমাটাল অবস্থা। এই আবহে বুধবারই মেয়র ফিরহাদ হাকিমের ইচ্ছেকে সম্মান জানিয়ে তাঁর পদত্যাগে সম্মতি জানিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মেয়রের ইস্তফা সময়ের অপেক্ষা। এর মধ্যেই তৃণমূল শিবিরে বড় ধাক্কা। এবার বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন তিনি। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার পুরসভার কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এরপরই জল্পনা ছড়িয়েছে, এবার কি তবে পুর বোর্ডও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*