বিধাননগর পুরসভার মেয়রের পদত্যাগ, ক্ষুব্ধ পুরমন্ত্রী, হল শুদ্ধিকরণও

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী আজ আচমকা পদত্যাগ করায় রাজনৈতিক মহল বিস্মিত। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে কৃষ্ণা চক্রবর্তীর দাবি। যদিও পুরসভায় কেউ আসছেন না, কোন কাজ হচ্ছে না বলেও তিনি আক্ষেপ করেন।
বিধাননগরের মেয়রের এমন আচমকা পদত্যাগে ক্ষুব্ধ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
একে তিনি দায়িত্ব জ্ঞানহীনতা বলে মন্তব্য করেন। বর্ষার মরসুমের আগে এই ভাবে মেয়রের পদত্যাগ তিনি মানতে পারছেন না বলে জানান।
বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ্বত মুখার্জি সদ্য পদত্যাগী মেয়র লজ্জা পেয়ে পদ ছাড়লেন বলে কটাক্ষ করেছেন। বলেন, ওঁর (কৃষ্ণা চক্রবর্তী) ১৮/১৯ টা সম্পত্তির হদিশ সামনে আসছে। টাকার গদিতে বসে থাকা পদত্যাগী মেয়র লজ্জা পাচ্ছেন মনে হয়!!
কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে এলাকায় বিস্ময় দেখা দেয়।
হঠাৎই পুরসভার সামনে বড় জলের পাত্র নিয়ে সঞ্জয় নামের এক ব্যক্তিকে পুরভবনের সিঁড়ি ধুতে দেখা যায়। তিনি এই কাজ করছেন কেন প্রশ্নে জানান, দুর্নীতিতে ভরে যাওয়া এই পুরসভার সিঁড়ি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করছেন তিনি। এই বলে বিশাল সিঁড়িগুলি গঙ্গাজল দিয়ে যত্ন করে ধুতে থাকেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*