প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে শিলিগুড়িতে মামলা দায়ের

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উস্কানিমূলক ও ভারতবিরোধী মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের হল। আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জি শিলিগুড়ি সাইবার অপরাধ থানায় এই মামলা দায়ের করেছেন।
গত ২ জুন রাণি রাসমণি রোডে প্রাক্তন মুখ্যমন্ত্রী নাম না করে গত বছর বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির হত্যার উল্লেখ করেন। তাঁর দাবি ছিল, বাংলাদেশের এক বড় খুনি মেঘালয় সীমান্ত পেরিয়ে এই রাজ্যে আসার পর এসটিএফ তাঁদের গ্রেফতার করে। এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী সম্পর্কে ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন।
অভিযোগকারী আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ভারত-বাংলাদেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যা দেশের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রশাসন /স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে উনি মৌলবাদীদের উসকে দিয়েছেন ও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি ও ক্ষুণ্ণ করেছেন।
প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর পর গতকালই নিহত ওসমান হাদির দল ইনক্লাব মঞ্চ নড়েচড়ে বসে। আজ থেকেই বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি ও নিচ্ছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*