- নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার বেশ কিছু ভাবনা রয়েছে। কপিলমুনি আশ্রম সংলগ্ন বিচ সংস্কার করা হবে। গঙ্গার পারে ছয়টা ঘাট ঢেলে সাজানো হচ্ছে। বাগবাজার ঘাট, আহিরীটোলা ঘাট-সহ আরও ঘাটগুলির কাজ শীঘ্রই সম্পন্ন করা হবে। দুর্গাপুজোর আগে কাজ শেষের টার্গেট।
- কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনেওয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা এ বার যুক্ত হবে ওয়াটার মেট্রোয়। এর আগে কেরালা-সহ দেশের ১৭টি জায়গায় এই প্রকল্পে যুক্ত হয়েছে। দেশের ১৮তম শহর হিসেবে কলকাতা যুক্ত হবে ওয়াটার মেট্রো চেইনে। আগের রাজ্য সরকার কোনও প্রকল্পেই যুক্ত হয়নি। তার খেসারত রাজ্যবাসীকে দিতে হচ্ছে। এ বার সাগরমালা ২ প্রকল্পেও যুক্ত হবে বাংলার সরকার। ৪৪টি নতুন জেটি তৈরি হবে। জাতীয় জলপথে আরও ২৫টি জেটি তৈরি হবে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে একটি মিউজ়িয়াম বানানোরও চিন্তাভাবনা রয়েছে। সেখানে পুরোনো কলকাতার ইতিহাস তুলে ধরা হবে।
- মুখ্যমন্ত্রী বলেন, তাজপুর প্রকল্প থেকে সরে গিয়েছিলেন আদানিরা। কারণ রাজ্যের হাতে জমি ছিল না। কিন্তু এখন রাজ্য সরকার তাজপুর থেকে ১০ কিমি দূরে দাদনপাত্রবারে ১৭০০ একর জমি দিচ্ছে। সেই জমিতেই বন্দরের কাজ এগোবে। বর্তমানে রাজ্যে পরিবহণ ও শিপিং বিভাগ একসঙ্গে কাজ করে। ভবিষ্যতে শিপিংকে আলাদা করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সাংবাদিক বৈঠকে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। কেন্দ্রীয় সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প শীঘ্রই চালু করা হবে।
- নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য এবং বাংলাদেশে একটি ‘রাজনৈতিক হত্যাকাণ্ডের’ প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল শিলিগুড়ি সাইবার থানায়। অভিযোগকারী হলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং।
- দিঘা মোহনায় একটি হোটেলে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার বসন্তপুর এলাকার বাসিন্দা। মৃতদের নাম সুশোভন দে (২৫) এবং শিউলি দে (২৩)। উদ্ধার সুইসাইড নোট।
- তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, হুমকি-সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্ঠু কোলে।
- বনগাঁ-রানাঘাট ডবল লাইনের কাজ দেখতে এলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।
- রিজেন্ট পার্কে মহিলাকে হেনস্থা ও হুমকির অভিযোগে ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ মণ্ডল গ্রেপ্তার। পূর্ব পুঁটিয়ারির এক মহিলাকে মারধর, অশ্লীল ভাষায় অপমান ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
- এগরায় তৃণমূল নেতার মালিকানাধীন বেসরকারি স্কুল থেকে উদ্ধার হলো সরকারি ত্রিপল, মহিলাদের শাড়ি, ব্লাউজ এবং প্রচুর পরিমাণে কন্ডোম-সহ একাধিক আপত্তিকর জিনিস।
- সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় পরিতোষ দত্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। অভিযোগ, দেবাশিস বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট ভেন্ডর পরিতোষ দত্ত।
- ধনেখালির বোসো এলাকার তৃণমূলের একটি অফিসের সামনে থাকা ঘর পরিষ্কার করতে গিয়ে তাজা দু’টি বোমা মেলে।
- ১৯ নম্বর জাতীয় সড়কে বড় লরির পিছনে কয়লা বোঝাই ডাম্পারের ধাক্কা। সংঘর্ষের মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় ডাম্পারে। কেবিনের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ডাম্পার চালকের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলে সালানপুর থানার মেলাকলা মোড় সংলগ্ন ধানবাদগামী রোডে।
- টেকনিশিয়ান স্টুডিয়োতে ফেডারেশনের বৈঠকে ছড়াল ব্যাপক অশান্তি। সমস্ত কমিটি ভেঙে দেওয়া নিয়ে ক্ষোভ। উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিয়োপাড়া। বৈঠকে ইটবৃষ্টি, ছোড়া হলো ডিম।

Be the first to comment