রাজ্যে শিল্পায়ন নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, একাধিক প্রকল্পে জমি, জোর জলপথে 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে জলপথ পরিবহন, গভীর সমুদ্র বন্দর ইত্যাদিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। যুক্ত হবে ওয়াটার মেট্রো প্রকল্পেও। গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার কাজ ও শুরু হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এই সব কথা জানান।

গতকাল এসেছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার পুত্র করণ আদানি। আজ কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি এই সব প্রকল্পের রূপরেখা জানান।

বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বহু সমস্যার সমাধান হয়েছে। রাজ্যে শিল্পায়নের উজ্জ্বল ছবি মেলে ধরেন তিনি।

তাজপুরে গভীর সমুদ্র বন্দর করার মত জমি রাজ্যের হাতে নেই। ওখান থেকে কিছু দূরে দাদনপাত্রবাড়ি তে জমি আছে। আপাতত ১৭০০ একর জমি নিয়ে কাজ শুরু হবে বলে জানান।

রাজ্যে ভবিষ্যতে পৃথক জাহাজ দফতরের ভাবনা ও আছে। পুজোর আগে বাগবাজার, আহিরীটোলা সহ ছয়টি ঘাটের সৌন্দর্যায়ন করা হবে।

জাতীয় জলপথে ২৫ টি জেটি তৈরি হওয়ার পথে। ওয়াটার মেট্রো প্রকল্পে ও যুক্ত হচ্ছে কলকাতা। সাগরমালা ২ প্রক্লপে রাজ্য যোগ দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান।

৪৪ টি নতুন জেটি হবে। ২২,৭০০ কোটি টাকার প্রকল্প রূপায়িত হবে।

আদানিরা তাজপুর থেকে সরে গেছিল। তাজপুর থেকে ১০ কি মি দূরে দাদনপাত্রবাড়ে বিকল্প জায়গা দেওয়ার কথা হয়েছে।

কপিল মুনি আশ্রম সংলগ্ন সমুদ্র তীর উন্নয়ন হবে।

কলকাতা বন্দর এলাকায় বহু জবরদখল, বিপজ্জনক বাড়ি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, বন্দর এলাকায় বহু অসামাজিক কাজ হয়, তা বন্ধ করতে সিআইএসএফ কে দায়িত্ব দেওয়া হবে।

প্রাক্তন শাসক দলের আমলে এই সব হোত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

হলদিয়া নিয়েও বেশ কিছু আশার কথা শোনান মুখ্যমন্ত্রী। হলদিয়া সার প্রকল্প সহ একগুচ্ছ প্রকল্প ওখানে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*