রোজদিন ডেস্ক :
প্রাক্তন সরকারের আমলে থমকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাজ রাজ্যে শুরু হচ্ছে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজ ঘোষণা করেন। দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ২০২২, সাল থেকে কার্যত বন্ধ হয়ে গেছিল। এর ফলে গ্রামীণ কর্মসংস্থান, উন্নয়ন ইত্যাদি কাজ ব্যাহত হয়।
আজ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান,কেন্দ্রীয় বরাদ্দ ফের আসতে শুরু করেছে। এর ফলে গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে৷ এর ফলে কর্মসংস্থান, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, আবাসন ইত্যাদি ক্ষেত্রে নতুন গতি সঞ্চারের আশা।
দিলীপ ঘোষ বলেন, মনরেগা,প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পের কাজ ফের শুরু হচ্ছে। এর ফলে গ্রামীণ কর্মসংস্থানের পাশে আর্থিক উন্নয়নও হবে।
১, জুলাই থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও ভি বি জি রামজি প্রকল্প চালু হবে। সেখানে ১০০ দিনের বদলে যোগ্যরা ১২৫ দিন কাজ পাবেন। কেন্দ্র ও রাজ্য সরকার ৬০:৪০ অনুপাতে এর ব্যয় বহন করবে।
উল্লেখ্য, নয়া এই প্রকল্প নিয়ে কংগ্রেস সহ বিরোধী পক্ষ তুমুল প্রতিবাদ জানালেও কেন্দ্র তা চালু করতে অনড়।

Be the first to comment