রোজদিন ডেস্ক :
প্রতিবেশী বাংলাদেশে হাম আক্রান্ত শিশুদের মৃত্যু মিছিল না থামায় উদ্বিগ্ন ওই দেশের সরকার। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে দেশে এই রোগে আক্রান্তর সংখ্যা ১১৩৬, ও ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ৭৫ হাজার ৭০৮ জন।
বাংলাদেশ স্বাস্থ্য দফতর এই রোগকে নিশ্চিত হাম, ও সন্দেহজনক হিসাবে চিহ্নিত করছে। এই রোগে পাঁচ বছরের কম বয়েসী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ও মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
গত মার্চ থেকে এই পর্যন্ত প্রায় ৬০০ শিশু এই প্রাণঘাতী রোগে প্রাণ হারিয়েছে। কিভাবে এই ভয়ংকর রোগের থাবা থেকে শিশুদের বাঁচানো যায় তা নিয়ে আপ্রাণ প্রয়াস নিচ্ছে বাংলাদেশ সরকার।
ছবি : ইন্টারনেট

Be the first to comment